প্রধানমন্ত্রীর চিন্তার কেন্দ্রবিন্দু দেশের উন্নয়ন-ধর্ম প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
প্রধানমন্ত্রীর চিন্তার কেন্দ্রবিন্দু দেশের উন্নয়ন-ধর্ম প্রতিমন্ত্রী



 : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন এখন দৃশ্যমান। তার সব চিন্তার কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশের সার্বিক ও সব মানুষের উন্নয়ন। শহর, গ্রাম, হাওড়, বিল, খাল, পুকুর ও পাহাড় সব পর্যায়ের, সব এলাকার মানুষ যাতে আমাদের উন্নয়ন ভোগ করতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।


প্রতিমন্ত্রী বৃহস্পতিবার জামালপুরের ইসলামপুর উপজেলা সাপধরী উচ্চ বিদ্যালয় হলরুমে সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী আরো বলেন- আওয়ামী লীগ সরকারর বেছে বেছে উন্নয়ন করেনি। বিদ্যুৎ শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোগ করেনা  বিএনপিরাও ভোগ করে।  আমরা দেশের জন্য কাজ করি,জাতির কল্যানে কাজ করি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তিনি সকলের সহযোগীতা কামনা করেন।


ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম,পৌর মেয়র আঃ কাদের শেখ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এতে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


পরে দেশ ও জাতির মঙ্গল কামণা করে বিশেষ মোনাযাত করা হয়।  


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান