লাহিড়ী মোহনপুর ইউপিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ'র চাউল বিতরণ

S M Ashraful Azom
লাহিড়ী মোহনপুর ইউপিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ'র চাউল বিতরণ



 : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউপি'র ৯টি ওয়ার্ডে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ২ হাজার ৮ শত ৬৭ জন দুঃস্থ, অসহায়, কর্মহীন ও অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ঈদুল ফিতরের ঈদ উপহার ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। 


মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমস্ত চাউল বিতরণ কার্য্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ মক্কা। এ সময় অন্যান্যদের মধ্যে ট্যাগ অফিসার উল্লাপাড়া উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তাপস কুমার শীল, ইউপি সচিব মোঃ ওয়ারেছ, ইউপি সদস্য মোঃ মুজিবর রহমান, গোপাল চন্দ্র ঘোষ, আব্দুল খালেক, মোঃ রিয়াজ উদ্দিন রনি, মহিলা সদস্য রওশনয়ারাসহ ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিতরণকালে প্রত্যক দুঃস্থ, অসহায়, কর্মহীন ও অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ঈদুল ফিতরের ঈদ উপহার ভিজিএফ এর ১০ কেজি করে চাউল প্রদান করা হয়।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান