সড়ক দূর্ঘটনায় অকালেই ঝড়ে গেল ইসলামপুরের নম্র ভদ্র যুবকের প্রাণ

S M Ashraful Azom
সড়ক দূর্ঘটনায় অকালেই ঝড়ে গেল ইসলামপুরের নম্র ভদ্র যুবকের প্রাণ



 : জামালপুরের ইসলামপুর বাজারের বিশিষ্ট খাবার দোকান ব্যবসায়ী “মুসলিম হোটেল„ এর মালিক জাহাঙ্গীর আলমের ছেলে নেওয়াজ আহম্মেদ (৩৫) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। 

শুক্রবার(৬ মে) সকালে সিএনজি চালিত অটো রিক্সা যোগে সে ইসলামপুর থেকে টাঙ্গাইলের ধনবাড়ি যাওয়ার পথে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত নির্মাণাধিন অর্থনৈতিক অঞ্চল(ইপিজেড) এলাকায় পৌছিলে বিপরিত দিক থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় নিহত নেওয়াজসহ কমপক্ষে ৪জন আহত হলে জামালপুর ফায়ার সার্ভিস কর্মিরা  খবর পেয়ে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নেওয়াজ আহম্মদের মৃত্যু হয়। ছেলেটি অত্যান্ত নম্র-ভদ্র ও বিনয়ী হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান