পদ্মাসেতু উদ্বোধনের আমন্ত্রণ পাবে বিএনপি: কাদের

S M Ashraful Azom
পদ্মাসেতু উদ্বোধনের আমন্ত্রণ পাবে বিএনপি কাদের



: বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতু উদ্বোধনের সময় দেশি-বিদেশি অতিথিদের পাশাপাশি বিএনপি নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে।

মঙ্গলবার রাজধানীর গণভবনে পদ্মাসেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে  তিনি এ কথা জানান।

 

ওবায়দুল কাদের জানান, আগামী ২৫ জুন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মাসেতু। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু উদ্বোধন করবেন।


এদিন বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে কি না, সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, সবাইকে আমন্ত্রণ জানানো হবে। যারা বেশি বিরুদ্ধে বলছেন তাদেরকে আগে (আমন্ত্রণ) দেব।


প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা নদীর নামেই সেতুর নামকরণ করা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের তারিখ নির্ধারণের সামারিতে সই করেছেন। তবে নামকরণের সামারিতে সই না করে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন-পদ্মাসেতু পদ্মা নদীর নামেই হবে।


পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তে সুধী সমাবেশ এবং জাজিরা প্রান্তে জনসভা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান