ভাসানচরে রোহিঙ্গাদের দেখতে জাতিসংঘের প্রতিনিধি দল

S M Ashraful Azom
ভাসানচরে রোহিঙ্গাদের দেখতে জাতিসংঘের প্রতিনিধি দল



: রোহিঙ্গাদের দেখতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির নেতৃত্বে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে এসেছে একটি প্রতিনিধি দল।


মঙ্গলবার সকালে ৬ সদস্যের এ প্রতিনিধি দল ভাসানচরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) গোবিন্দ চাকমা।

 

তিনি জানান, রোহিঙ্গাদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি ভাসানচরে আসেন। তারা আশ্রয়কেন্দ্রের বিভিন্ন ক্লাস্টারে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন ও খোঁজ খবর নিয়েছেন। পরে বিকেলের দিকে তারা ঢাকার উদ্দেশে রওনা করেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও তাদের সঙ্গে ছিলেন।


উল্লেখ্য, ১৩ ধাপে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ২৯ হাজার ১১৬ জন রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে আনা হয়েছে।

শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান