ইসলামপুরে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

S M Ashraful Azom
ইসলামপুরে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু



 : জামালপুরের ইসলামপুরে বোরো ধানের জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক আকন্দ নামে (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা গ্রামের মৃত বারী আকন্দের ছেলে। 


স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মে) ভোর সাড়ে ৬টার দিকে কৃষক মানিক বাড়ির পাশে তার চাষকৃত বোরো ধানের জমিতে বৈদ্যুতিক মটারের মাধ্যমে পানি সেচ দিতে যায়। এ সময় অসতর্কতা বশতঃ ওই বৈদ্যুতিক মটারের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।  


নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান