রৌমারীতে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

S M Ashraful Azom
রৌমারীতে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন



 : কুড়িগ্রামের রৌমারীতে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসি। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার কাঠালবাড়ি বাজার সংলগ্ন ডিসি রাস্তায় এ মানববন্ধন পালন করা হয়েছে। এতে নারী,পুরুষ ও শিশুসহ বিভিন্ন পেশাজীবির প্রায় ৫ শতাধিক জনগণ অংশ নেয়। 


এ সময় বক্তব্য রাখেন, ময়নাল হক, শফিকুল ইসলাম ও জোসনা বেগমসহ অনেকেই। বক্তাগণ বলেন, হেকমত আলী বাদী হয়ে নুর ইসলাম নামের যে ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে তা সত্য নয়।  আমরা জানি ওই ছেলে ধর্ষণের ঘটনার সাথে জড়িত নয়। মামলার অন্যান্য আসামীদের সাথে বাদীর জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। আমরা এর সঠিক তদন্ত চাই এবং আটক ব্যক্তির নি:শর্ত মুক্তি চাই। 


উল্লেখ্য যে, ৪মে দিনগত রাতে উপজেলার উত্তর চাক্তাবাড়ি গ্রামে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষিত হয়। ছাত্রীর বাবা বাদী হয়ে ৬ জনকে আসামী করে রৌমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে নুর ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে জেল হাজতে পাঠান রৌমারী থানার পুলিশ। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান