বকশীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত

S M Ashraful Azom
বকশীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত



: জামালপুরের বকশীগঞ্জে ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করার লক্ষ্য নিয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।

এ সময় ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।

র‌্যালিতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা, এশিয়ান টেলিভিশনের ভাইস চেয়ারম্যান তাওফিক হোসেন খিজির, উপজেলা মহিলা ভাইস চেয়ার‌ম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি,   মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সাইয়ুম, উপজেলা যুবলীগের সদস্য ফরহাদ হোসেন পলাশ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতাবুজ্জামান হেলাল, ফেরদৌস বাবু সহ উপজেলা ভূমি অফিস ও বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে ৭ দিন ব্যাপি ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল কালাম আজাদ এমপি।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান