উল্লাপাড়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

S M Ashraful Azom
দিনব্যাপী কর্মসূচীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে সকাল ১১ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।



 : বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসুচি পালন করে।


দিবসটি উপলক্ষে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগ, মৎস্যজীবীলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। 


দিনব্যাপী কর্মসূচীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে সকাল ১১ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।


উল্লাপাড়া উপজেলা আ'লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, সহ সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক আরিফ বিন হাবিব, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মোবারক হোসেন, সম্পাদক মোঃ আশিকুর রহমান আশিক, যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আজিজুল ইসলাম শাহআলম, তোফায়েল ইসলাম বকুল, ছাত্রলীগ সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজ, সম্পাদক মোঃ আল মাহমুদ সরকার সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আলোচনা সভায় শেখ হাসিনার বর্ণাঢ্য ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান