বকশীগঞ্জে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় নিশ্চিত করতে ইউএনও’র অভিযান

S M Ashraful Azom
বকশীগঞ্জে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় নিশ্চিত করতে ইউএনও’র অভিযান



 : জামালপুরের বকশীগঞ্জ বাজারের দোকানগুলোতে ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ রোববার বকশীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোট ৬টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


উপজেলা নির্বাহি কর্মকর্তা মুন মুন জাহান লিজা জানান, অভিযানকালে বকশীগঞ্জ বাজারের প্রত্যেক দোকানে ও গুদামঘরে তেলের কার্টুন ও তেলের বোতল মজুদ পাওয়া যায়। এসময় যে সকল দোকানে পণ্যের মূল্যতালিকা পাওয়া যায়নি সেসব দোকানকে অর্থদণ্ড প্রদান করা হয়। 


এছাড়া গরুর মাংসের দোকানে ৬২৫/- টাকা কেজি দরে বিক্রির মূল্যতালিকা থাকলেও মোবাইল কোর্ট চলাকালীন সময়ে এক ভোক্তার নিকট ৭০০/-টাকা দরে বিক্রির প্রমাণ পাওয়ায় উক্ত মাংস বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ফুটপাত দখল করে বিক্রির অপরাধে দুইটি দোকানকে অর্থদণ্ড প্রদান করা হয়। 


সবশেষে পরিবহনের বিভিন্ন কাউন্টারে কথা বলে অধিক মূল্যে টিকিট বিক্রয় না করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দেয়া হয়। 


ক্রেতাসাধারণের জন্য ন্যায্যমূল্যে বিভিন্ন পণ্য সরবরাহ নিশ্চিত করতে সকল সরবরাহকারী এবং বৃহৎ ও মাঝারি ব্যবসায়ীকে নির্ধারিত মূল্যে বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয় এবং তা বাস্তবায়ন করা হয়।


বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো অপপ্রয়াস রুখতে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।


উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স এবং সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান