রৌমারী সীমান্তে যুবক আটক

S M Ashraful Azom
রৌমারী সীমান্তে যুবক আটক



 : কুড়িগ্রামের রৌমারীর ছাটকড়াইবাড়ি সীমান্তে ১টি গরুসহ ইলিয়াস আলী (২৮) নামের এক গরু ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। রবিবার ভোররাতে তাকে আটক করা হয়। গরুটির আনুমানিক মুল্য আশি হাজার টাকা।

দাঁতভাঙ্গা বিজিবি’র কোম্পানী কমান্ডার ফরহাদ হোসেন জানায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় কাটাতারের বেড়া ডিঙ্গিয়ে আড়কির মাধ্যমে গরু পারাপার করে আসছে। এ খবর জানার পর থেকে সীমান্তে টহল জোরদার করা হয়। 

ওইদিন রাতে দাঁতভাঙ্গা ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে কয়েকজন গরু ব্যবসায়ী পালিয়ে গেলেও ছাটকড়াইবাড়ি সীমান্তের ১০৫৪ নং পিলার হতে বাংলাদেশ অভ্যন্তরে ইলিয়াস আলীকে একটি গরুসহ আটক করা হয়। 

আটক যুবক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি গ্রামের শামছুল হকের ছেলে। 

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, বিজিবি কর্তৃক আটক যুবককে থানায় সোপর্দ করেছে এবং মামলা দিয়ে সোমবার জেল হাজতে পাঠানো হবে।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান