২৫৫ দরিদ্র- মেধাবী শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ

S M Ashraful Azom
২৫৫ দরিদ্র- মেধাবী শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ



 : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী পেলো  বিভিন্ন শিক্ষা উপকরণ।  স্বেচ্ছাসেবী সংগঠন দি ফ্রেন্ডস্ এসোসিয়েশনের উদ্যোগে এই উপকরণ বিতরণ করা হয়। 

রোববার দুপুরে উপজেলার চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ বাদশা তালুকদার।

সংগঠনটির প্রচার সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, দি ফ্রেন্ডস্ এসোসিয়েশনের সহ-সভাপতি শিক্ষক কামাল পাশা পাভেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব, সাবেক সভাপতি সাজেদুল করিম প্রমুখ।


সবশেষ সংগঠনটিতে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে বিশেষ কৃতিত্ব রাখায় সংগঠনের পাঁচ জন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান