বকশীগঞ্জে রাত ৮ টার পর থেকে দোকানপাট বন্ধ করতে প্রশাসনের অভিযান

S M Ashraful Azom
বকশীগঞ্জে রাত ৮ টার পর থেকে দোকানপাট বন্ধ করতে প্রশাসনের অভিযান



 : জামালপুরের বকশীগঞ্জে সরকারি নির্দেশনা কার্যকরে অভিযান পরিচালিত হয়েছে ।শনিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী বকশীগঞ্জ পৌর শহরে অভিযান পরিচালনা করেন। 

জানা যায়, সারাদেশে বিদ্যুতের সমস্যা সমাধানের লক্ষ্যে রাত ৮ টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনের শর্ত বাস্তবায়নে এবং সরকারি নির্দেশনা কার্যকরে উপজেলা প্রশাসন অভিযানে নামেন। 

শনিবার রাতে বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী ব্যবসায়ী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সতর্ক ও প্রজ্ঞাপন সম্পর্কে অবগত করেন ও সচেতনতার বার্তা পৌছে দেন।

এসময় তিনি ব্যবসায়ীদের রাত ৮ টার পর স্বপ্রণোদিতভাবে দোকানপাট বন্ধ রেখে সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান। 

অপরদিকে ঈদ উপলক্ষে ঢাকা ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালান এসিল্যান্ড আতাউর রাব্বী।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান