রৌমারীতে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

S M Ashraful Azom
রৌমারীতে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা



 : আব্দুল্লাহ আল মাহিম (১৬) নামের এক মাদ্রাসার ছাত্র গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোররাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার কলেজপাড়ায় এ ঘটনাটি ঘটে। সে রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিম কয়েকদিন থেকে তার বাবার কাছে মোটরসাইকেল চেয়ে আসছে। মোটরসাইকেল দিতে অস্বীকার করলে তার বাবার প্রতি অভিমান করে বাড়ির একটি টিনশেড ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। আব্দুল্লাহ আল মাহিম উপজেলার কলেজপাড়া গ্রামের আলহাজ্ব আক্তার হোসেনের ছেলে বলে জানা যায়।  

রৌমারী স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম রানা মৃত্যুর বিষযটি নিশ্চিত করে বলেন, বাবার প্রতি অভিমান করে সে আত্মহত্যা করেছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান, মোটরসাইকেল চেয়ে না পাওয়ায় বাবার প্রতি অভিমান করে আব্দুল্লাহ আল মাহিম আত্মহত্যা করেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসির সুপারিশে লাশের কোন সন্দেহ না থাাকায় দাফন করার নির্দেশ দেওয়া হয়েছে।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান