বকশীগঞ্জে এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

S M Ashraful Azom
বকশীগঞ্জে এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল



 : জামালপুরের বকশীগঞ্জে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত ও জাতীয় পার্টির সাবেক এমপি এম এ সাত্তার এবং জামালপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদের দির্ঘায়ূ কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৫ টায় দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


দোয়া ও মিলাদে উপজেলা জাতীয় পার্টির সভাপতি একেএম হামিদুল্লাহ, সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আঃ ছামাদ, যুগ্ন সাধারণ সম্পাদক আকরামুল হক, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,মেরুরচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবদুল হামিদ, বাট্টাজোড় ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির শ্রম বিষয়ক সম্পাদক আবদুল কাদের পেট্রোল, নিলক্ষিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লেবু সহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান