মধুমালা রেডিও ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর রেডিও বিতরণ

S M Ashraful Azom
মধুমালা রেডিও ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর রেডিও বিতরণ



: চাঁপাইনবাবগঞ্জের ১০নং শাহ্জাহানপুর ইউনিয়নে  মধুমালা রেডিও ক্লাব নতুন   রেডিও বিতরণ করেছে। ১ জুলাই শুক্রবার সকাল ১১.৩০ মিনিটে নরেন্দ্রপুর দাখিল মাদ্রাসা মাঠে ক্লাবের সদস্যদের নিয়ে এ আয়োজন সম্পন্ন করা হয়। 

বেতার শ্রোতা ও ক্লাব সদস্যদের নিয়ে মধুমালা রেডিও ক্লাব সদস্যদের আগ্রহ বাড়াতে রেডিও বিতরণ কর্মসূচি পালন করেছে। মধুমালা রেডিও ক্লাব সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সভাপতি মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর জনাব সারোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রহমতুল্লাহ, সমাজ সেবক মুকুল হোসেন প্রমুখ।  

মধুমালা রেডিও ক্লাবের রেডিও বিতরণ আয়োজনে সদস্যরা বেতার  শোনা ও জ্ঞানার্জনের অনুভূতি প্রকাশ করে।  এসময় অতিথিবৃন্দ শ্রোতাদের বেশি করে রেডিও শুনে সচেতন হবার কথা বলেন। 

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নং শাহ্জাহানপুর ইউনিয়নে মধুমালা রেডিও ক্লাব শতাধিক রেডিও শ্রোতা নিয়ে শিশু-কিশোর ও তরুণ যুবকদের মাঝে নিরাপদ পরিবেশ, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান