রাজিবপুরে উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো গ্রেফতার

S M Ashraful Azom
রাজিবপুরে উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো গ্রেফতার



 : কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ। শনিবার ভোর রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজিবপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরোর বিরুদ্ধে জামালপুর আদালতে এক ব্যক্তির সাথে ১২ লাখ টাকার আর্থিক লেনদেন নিয়ে চেক জালিয়াতি সংক্রান্ত একটি মামলা ছিল। মামলাটি কুড়িগ্রাম আদালতে দিলে আদালত চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

রাজিবপুর থানার  অফিসার ইনচার্জ  মোজাহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান