শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী দেখতে চাই: মির্জা আজম এমপি

S M Ashraful Azom
শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী দেখতে চাই মির্জা আজম এমপি



 : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি বলেছেন, ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার বিকল্প নেই। তিনিই পারেন সোনার বাংলা উপহার দিতে। এই জন্যই মাঠপর্যায়ে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন কোন্দল রাখা যাবে না। তিনি কমিটি পূণ: গঠনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করার উপর গুরুত্বারোপ করেন। 

৩১ জুলাই বিকেল ৩ টায় জামালপুরের মেলান্দহ মির্জা আজম অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম বক্তব্য রাখেন। মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি কৃষিবিদ আল- আমিনের সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন- জেলা আওয়ামালীগের সভাপতি এডঃ বাকীবিল­াহ, সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো: জিন্নাহ'  জেলা ছাত্রলীগ সভাপতি খাবীরুল ইসলাম খাঁন, সাধারণ সম্পাদক  নাফিউল করিম রাব্বি প্রমুখ।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান