ইসলামপুরে প্রাণিসম্পদ দপ্তরে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক উদ্বোধন

S M Ashraful Azom
ইসলামপুরে প্রাণিসম্পদ দপ্তরে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক উদ্বোধন



 : জামালপুর ইসলামপুরে প্রাণিসম্পদ দপ্তরের মোবাইল ভেটেরিনারি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ভেটেরিনারী ক্লিনিকের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি। 


এ সময় তিনি বলেন- সরকার এদেশের কৃষক,খামারীর কথা চিন্তা করে প্রাণিসম্পদের আধুনিক চিকিৎসার জন্য খামারীর বাড়ীতে চিকিৎসক নিশ্চিতে সারা বাংলাদেশের ৩৬০ টি উপজেলায় আধুনিক সরঞ্জাম সুবিধা সহ মোবাইল ভেটেরিনারি ক্লিনিক প্রদান করেছে। দেশের পুষ্টি চাহিদা পূরনে এই উদ্যোগ সুফল বয়ে আনবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তোফায়েল আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আরমান ও উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ ডাঃ শফিকুর রহমান শিবলী বক্তব্য রাখেন।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান