মেলান্দহে ৩ আ’লীগ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

S M Ashraful Azom

 : জামালপুরের মেলান্দহ হাজরাবাড়ি পৌরসভা, আদ্রা এবং ফুলকোচা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থীকে স্বায়ীভাবে বহিস্কার করেছে।

মেলান্দহে ৩ আ’লীগ বিদ্রোহী প্রার্থী বহিস্কার



 বহিস্কৃতরা হলেন, হাজরাবাড়ি পৌরসভার মেয়র পদে বিদ্রোহী প্রার্থী-উপজেলা আ’লীগের সদস্য মঞ্জুরুল ইসলাম, আদ্রা ইউপি’র চেয়ারম্যান প্রার্থী-ইউনিয়ন আ’লীগের সহসভাপতি রকিবুল ইসলাম চাঁন এবং ফুলকোচা ইউপি’র চেয়ারম্যান প্রার্থী-ফুলকোচা ইউনিয়ন মহিলা আ’লীগের আহবায়ক সাহিদা খাতুন। আগামী ২ নভেম্বর অনুষ্ঠেয় নিবাচনকে ঘিরে এই সিদ্বান্ত নেয়া হয়।

১৭ অক্টোবর উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এবং সাধারণ সম্পাদক মো: জিন্নাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে, নিজেদের বিদ্রোহী প্রার্থী ঘোষণা দেয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। 

বহিস্কৃতদের মধ্যে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর অনুভূতি ব্যাক্ত করে বলেন স্থায়ী বহিস্কারের কাগজ পেয়ে খুশি হয়েছি। এখন আমি স্বাধীন। রকিবুল ইসলাম চাঁন বলেন, বহিস্কারের আগেই আমি পদত্যাগ করেছি। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান