উল্লাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাছের ডালে ঝুলে মারা গেলেন ফারুক

S M Ashraful Azom

 : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ির গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে ফারুক আহমেদ (৩১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উল্লাপাড়া পৌর এলাকার বারইয়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক আহমেদ ওই মহল্লার রোস্তম আলীর ছেলে।

উল্লাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাছের ডালে ঝুলে মারা গেলেন ফারুক



 উল্লাপাড়া ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর সরোয়ার হোসেন জানান, আজ সকালে নিজ ঘরের পেছনে গাছের ডাল কাটছিলেন ফারুক আহমেদ। এ সময় অসাবধনতাবশত ওই গাছটির পাশ দিয়ে টানানো বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে আটকে যান তিনি। ৯৯৯ ফোন পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।


উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান