রৌমারীতে লজিক প্রকল্পের সুবিধা পাবে শতশত পরিবার

S M Ashraful Azom

 : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে গ্রামকে শহরে পরিণত করার অংশ বিশেষ লোকাল গর্ভনমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেইঞ্জ (লজিক) প্রকল্পের সোলার প্যানেলের মাধ্যমে কৃষি জমিতে সেচ পাম্প ও পানি শোধানাগার এবং চার রুম বিষ্টিট টয়লেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

রৌমারীতে লজিক প্রকল্পের সুবিধা পাবে শতশত পরিবার



 সোমবার দুপুরের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড়  ইউনিয়নের খনজনমারা ও বাগুয়ার চর সরকারী প্রর্থমিক বিদ্যালয় ২টিতে পানি শোধানাগার, বাইটকামারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১টি চার কক্ষ বিশিষ্ট টয়লেট ও টাপুরচর নাসিরিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ২ কক্ষ বিশিষ্ট ১টি টয়লেট স্থাপন, দক্ষিণ টাপুরচর ভূইয়াপাড়া এলাকায় সোলার প্যানেল এর মাধ্যমে সেচ সুবিধাসহ ৫টি প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রকল্পের বরাদ্দ ৪৪ লক্ষ ৮৩  হাজার ৮’শ ৭১ টাকা ।


এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের সরকার, খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সভাপতি প্রভাষক মোজাফ্ফর হোসেন, ইউপি সদস্য আঞ্জুয়ারা রুপা, কাজিম উদ্দিন, শফিকুল ইসলাম, সচিব আমিনুল ইসলাম, লজিক প্রকল্পের উপজেলা ফ্যাসিলেটিটর নজরুল ইসলাম,  ইউনিয়ন কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলেটিটর (সিএমএফ) সোহেল আহমেদ প্রমূখ।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান