র‌্যাব-১৪, জামালপুর কর্তৃক ৯৫টি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

S M Ashraful Azom

: শেরপুরের সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৯৫টি মরণঘাতি ইয়াবা টেবলেটসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্প।

র‌্যাব-১৪, জামালপুর কর্তৃক ৯৫টি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার



 র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ মঙ্গলবার বিকালে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল শেরপুর জেলার শেরপুর সদর থানাধীন পূর্ব শেরী পুলিশ লাইন রোডস্থ জনৈক জাহিদ মিয়ার বাস ওয়ার্কসপের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুর জলিল @ কালু মিয়া (২৬), পিতা- মোঃ হযরত আলী, সাং- চৈতনখিলা, থানা- শেরপুর সদর, জেলা-শেরপুর এবং উক্ত আসামীর নিকট হতে ৯৫ (পঁচানব্বই) পিস কথিত মাদক দ্রব্য ইয়াবা এবং মোবাইল সেট ০১ টি (সীমসহ) উদ্ধার করে।  উদ্ধারকৃত ইয়াবা এর আনুমানিক মূল্য = ২৮,৫০০/- (আঠাশ হাজার পাঁচশত) টাকা।     

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন এলাকার মাদক সেবিদের নিকট খুচরা ও পাইকারী দামে ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। 


উক্ত বিষয়ে ধৃত আসামী বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান