বিএনপি,জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ

S M Ashraful Azom

 : বিএনপি,জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারী ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথ সভা করা হয়েছে।

বিএনপি,জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ



 শনিবার সকাল ১০ টার দিকে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে প্রায় ৫ শতাধীক আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার শাপলা মোড়ে এসে মিলিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আবু হোরায়রা, জেলা পরিষদ সদস্য হারুনর রশিদ হারুন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও নুরুল আমিন প্রমুক।

অপর দিকে রাজিবপুর উপজেলায় বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই কমান্ডার এর নেতৃত্বে আওয়ামীলীগের প্রায় ২ শতাধীক নেতাকর্মীসহ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ছক্কু, প্রধান শিক্ষক আজিম উদ্দিন মাস্টার, সিরাজুদৌলা ও ছাত্তার জিহাদী প্রমুখ।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান