দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামপুর আ’লীগের বিক্ষোভ মিছিল

S M Ashraful Azom

 : বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য,অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে বিক্ষোভ মিছিল করেছে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ।

দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামপুর আ’লীগের বিক্ষোভ মিছিল



 ৭ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু করে মিছিলটি বাজার প্রদক্ষিণ করে বটতলা চত্তরর গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।


এতে সাধারণ সম্পাদক এড. আঃ সালাম বক্তব্য রাখেন। তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপি জামাতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন।


বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস, জেলা পরিষদ সদস্য মজিবর রহমান শাহজাহান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,আঃ খালেক আখন্দ,দপ্তর সম্পাদক অংকন কর্মকার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক খলিলুর রহমান,যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান লাজু, ছাত্রলীগ সভাপতি নুরে আজাদ ইমরান,সাধারণ সম্পাদক আলহাজ মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান