জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের বর্ষপূর্তি

S M Ashraful Azom

 : জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে সংগঠনটি।

জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের বর্ষপূর্তি



 জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক মেহেদী মাহমুদ খান শুভ্র প্রমূখ। 

এ সময় যমুনা টিভির স্টাফ রিপোর্টার শোয়েব হোসেন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মুক্তা, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি তানভীর আহমেদ হীরা, মাই টিভির জেলা প্রতিনিধি শামীম আলম,৭১ টিভির জেলা প্রতিনিধি সুমন আনসারী, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি সাইমুম সাব্বির শোভন, বিজয় টিভির জেলা প্রতিনিধি জুয়েল রানা, মুভি বাংলার জেলা প্রতিনিধি মিঠু আহমেদ, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি শামীম হোসেন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি দেলোয়ার হোসেন শান্ত, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিনসহ সংগঠনটির সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সভায় সঞ্চালনা করেন। আলোচনা সভা শেষে সকল অতিথিদের নিয়ে কেক কাটা হয়।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান