সাংবাদিক রফিকুল আলমের মা সুফিয়া খাতুনের ইন্তেকাল

S M Ashraful Azom

 : বগুড়ার ধুনট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালেকণ্ঠ, সেবা হট নিউজ ও করতোয়ায় ধুনট প্রতিনিধি সাংবাদিক রফিকুল আলমের মা সুফিয়া খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সাংবাদিক রফিকুল আলমের মা সুফিয়া খাতুনের ইন্তেকাল



 তিনি মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।  


মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ধুনট উপজেলার শ্যামগাতী গ্ৰামের বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৮৪ বৎসর। 

সুফিয়া খাতুন ১৯৭৭ সাল থেকে ১৯৮১সাল পর্যন্ত মথুরাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ছিলেন। 

মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ এশা শ্যামগাতী গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।


মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সিরাজগঞ্জের কাজিপুর প্রেসক্লবের সাংবাদিকগণ।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান