জামালপুরে প্রথম আলো পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ

S M Ashraful Azom

 : জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পর্কে একটি জাতীয় দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণে উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ। 

জামালপুরে প্রথম আলো পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ



 সোমবার দুপুরে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ। এ সময় লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নেতা-কর্মীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে জিলা স্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনে কম লোক সমাগম নিয়ে বিভ্রান্তিকর, উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়। প্রকৃত সত্যকে আড়াল করতে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়াও জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম.এ জলিল, সাংবাদিক তানভীর আহমেদ হীরা প্রমুখ বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান