বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সাধুরপাড়া আ’লীগের বিক্ষোভ

S M Ashraful Azom

 : জামালপুরের বকশীগঞ্জে বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ। 

বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সাধুরপাড়া আ’লীগের বিক্ষোভ



 বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্তী বাজারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, সভাপতি বজলুর রশিদ বাবুল, ইউপি সদস্য গাজী আমর আলী, ইউপি সদস্য জিয়াউল হক মোল্লা,  যুবলীগ নেতা মনিরুল হক উজ্জল মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা গাজী শামীম,  সহ উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপি জামাতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন।  


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান