বকশীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom

 : জামালপুরের বকশীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস সোমবার (২ জানুয়ারি) দুপুরে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বকশীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত



 উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বাবুল রেজা প্রমুখ।

আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

সমাজসেবা কার্যালয়ের আওতাধীন বিভিন্ন ভাতাভোগীর ভাতা পরিমাণ বৃদ্ধি করা, প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি করা, সেবা গ্রহিতাদের সেবা পেতে হয়রানি না করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান