ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে ঘাটাইল আ.লীগের আলোচনা সভা

S M Ashraful Azom

 : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে ঘাটাইল আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে ঘাটাইল আ.লীগের আলোচনা সভা



মঙ্গলবার (৭ মার্চ)  বিকালে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, শহিদুল ইসলাম খান হেস্ট্রিংস, লোকমান হোসেন, এডঃ শাহান শাহা সিদ্দিকী মিন্টু,  এমদাদুল হক সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক সরোয়ার আলম রুবেল, সাইদুর রহমান লিপু ভিপি, দপ্তর সম্পাদক আবু মোন্নাফ সানা, আইন বিষয়ক সম্পাদক এডঃ রেজাউল করিম বাদশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ঘাটাইল সরকারী জি.বি.জি. কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান