জামালপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

S M Ashraful Azom

 : জামালপুর অবৈধ ৪ ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা করার পর গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার(৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালিত হয়।

জামালপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান



ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক আব্দুল্লাহ আল-মনসুর।

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধভাবে ইট তৈরি ও ভাটা স্থাপনের অপরাধে জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার মেসার্স স্টার ওয়ান ব্রিকসকে ৬ লাখ, গোবিন্দপুর এলাকার কিং ব্রিকসকে ৬ লাখ, ছোনটিয়া এলাকার জীবন ব্রিকসকে ৫ লাখ ও নছিব ঢাকা ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ইটভাটাগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানে জামালপুর জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা, পরিদর্শক হেদায়েতুল ইসলামসসহ ঘটনাস্থলে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান