এক দিনের বেতন দিয়ে বন্যার্তদের পাশে দাড়ালো বিজিবি

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন দিয়ে বন্যার্তদের পাশে দাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

এক দিনের বেতন দিয়ে বন্যার্তদের পাশে দাড়ালো বিজিবি


শুক্রবার এক বার্তায় বিজিবি সদর দপ্তরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিজিবি সদস্যরা তাদের এক দিনের বেতন দেওয়ার পাশাপাশি বন্যার্ত এলাকাগুলোতে নিরলসভাবে উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়া বিজিবি বন্যার্তদের সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে ৫০০টি পরিবারের মাঝে বিতরণের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে। এদিকে বিজিবির বিভিন্ন রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের উদ্যোগে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষদের উদ্ধার কার্যক্রম, ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান