বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ১০ উইকেটের ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা


তিনি আজ রোববার এক অভিনন্দন বার্তায় পাকিস্তান সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ড. মুহাম্মদ ইউনূস ভবিষ্যতেও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এই ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আজ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। 
টেস্ট ইতিহাসে এই প্রথম ১০ উইকেটে ম্যাচ জিতলো বাংলাদেশ। এছাড়া টেস্ট ফরম্যাটে টাইগাররা প্রথমবারের মত পাকিন্তানকে হারালো। 
পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ বারের মোকাবেলায় ১২টি টেস্টে পরাজিত ও একটি ম্যাচ ড্র করেছিল  টাইগাররা। এই নিয়ে এ পর্যন্ত নিজেদের টেস্ট ইতিহাসে ১৪৩ টেস্টে ২০তম জয়ের দেখা পেল বাংলাদেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান