কালের কণ্ঠ ও মিডিয়া কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স  গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। ভবনের সামনে থাকা একাধিক গাড়িও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 

কালের কণ্ঠ ও মিডিয়া কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর


আজ সোমবার (১৯ আগস্ট) বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজ টোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের কার্যালয়। বিকাল তিনটার দিকে আকস্মিকভাবে শতাধিক মানুষের একটি মিছিল মিডিয়া কমপ্লেক্সের সামনে আসে। তাদের হাতে ছিল হকিস্টিকসহ লাঠিসোটা। তারা স্লোগান দিতে দিতে জোরপূর্বক প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে শুরু হয় ভাঙচুর। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, দুর্বৃত্তরা রেডিও ক্যাপিটালের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। সেখানে টেবিল, কম্পিউটার, এসি সবকিছুতে ভাঙচুর চালানো হয়। পরে বাইরে এসে মিডিয়া প্রাঙ্গণে রাখা ২০-২৫টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ ছাড়া ভবনের কাচের দেয়াল ও দরজা ভেঙে ফেলা হয়। এতে গোটা মিডিয়া হাউজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান