আবারও ডলারের দাম বাড়লো

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: এতদিন বাংলাদেশ ব্যাংক থেকে ১১৭ টাকায় ডলার কিনে দেশের অন্যান্য ব্যাংক ১১৮ টাকায় বিক্রি করলেও বিক্রয়মূল্যের এ ব্যবধান বাড়ানো হচ্ছে।

আবারও ডলারের দাম বাড়লো


বিশেষ করে খোলাবাজারের সঙ্গে ব্যাংকে ডলারের দামের বৈষম্য ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ডলারের দাম ক্রয়মূল্যের থেকে বিক্রয়মূল্য ১ শতাংশের বদলে ২ দশমিক ৫ শতাংশ করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই মধ্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে। ডলারের দাম নির্ধারণের ক্ষেত্রে ক্রলিং পেগ পদ্ধতি বহাল রাখা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের আরেক কর্মকর্তা বলেন, আপাতত এ পদ্ধতিতেই ডলারের দাম নির্ধারণ করা হবে। পরে অবস্থা স্বাভাবিক হলে বাজারভিত্তিক দামের ওপর জোর দেওয়া হতে পারে। চলতি মাসের প্রথম সপ্তাহে খোলাবাজারে ডলারের দাম বেড়ে হয় ১২৫ টাকা। ব্যাংকগুলোতে পর্যাপ্ত ডলার না থাকায় বেশিরভাগ ক্রেতা দ্বারস্থ হতে হয় খোলাবাজারের। এতে খোলাবাজারের ডলারের দামের সঙ্গে ব্যাংকের দামের বড় পার্থক্য ঘুচে যায়, তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান