বকশীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নেই

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন কমিটি নেই এবং কোন কমিটির অনুমোদন দেওয়া হয়নি। সেই সাথে নেই কোন সমন্বয়ক বা সহ সমন্বয়ক।

বকশীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নেই


বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের সমন্বয়ক সা’আদ আহমেদ রাজু। রাজু সম্প্রতি তার ফেসবুকে বিষয়টি নিয়ে একাধিক পোষ্ট করেছেন।

এবিষয়ে রাজু জানান, আমরা শুনতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে কয়েকজন সমন্বয়কের পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে আপত্তিকর কর্মকান্ড পরিচালনা করছে। যা খুবই দুঃখজনক। মূলত জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা সহ কোনো উপজেলাতেই কোন কমিটি নেই।


এমতাবস্থায় যদি কোন ব্যক্তি সমন্বয়কের নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সা’আদ আহমেদ রাজু। তিনি এবিষয়ে সকলকে সচেতন ও সতর্ক হওয়ার অনুনোধ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান