জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজের এডহক কমিটি গঠন

Seba Hot News : সেবা হট নিউজ

জামালপুর প্রতিনিধি: জামালপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শহীদ জিয়াউর রহমান কলেজের এডহক কমিটি গঠিত হয়েছে। এতে একরাম উদ-দৌলা সিদ্দিকীকে সভাপতি করে পাঁচ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজের এডহক কমিটি গঠন



গতকাল (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো: আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে আগামী ৬ মাস মেয়াদের জন্য এই এডহক কমিটি অনুমোদন করে পত্রজারি করা হয়। 

কমিটিতে একরাম উদ-দৌলাকে সভাপতি, আনিসুর রহমান লুলুকে বিদ্যুৎসাহী সদস্য, সভাপতি মনোনীত একজন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে একজন সদস্য ও সদস্য সচিব হিসেবে কলেজের অধ্যক্ষকে মনোনীত করা হয়েছে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান