জামালপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Seba Hot News : সেবা হট নিউজ

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখা।

জামালপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত



শহরের স্টেশন রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় জেলা মহিলা দলের সভাপতি মোছা: সেলিনা বেগমের সভাপতিত্বে ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছাইদা বেগম শ্যামাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, যারা সরকারে রয়েছেন তারা অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা তাদের পদে আগের অবস্থানে ফিরে যাবেন। 

এরপর দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান