প্রধান উপদেষ্টার একাউন্টে মেলান্দহ ছাত্র-যুবকদের অর্থ প্রদান

Seba Hot News : সেবা হট নিউজ

জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ উপজেলার ছাত্র-যুবকরা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ হাজার টাকা দিয়েছেন। 

প্রধান উপদেষ্টার একাউন্টে মেলান্দহ ছাত্র-যুবকদের অর্থ প্রদান



৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. আলমগীরের মাধ্যমে প্রধান উপদেষ্টার একাউন্টে এই টাকা প্রদান করা হয়। 


মহান মুক্তিযুদ্ধে মেলান্দহকে হানাদার মুক্তকারি আব্দুল করিম কমান্ডার, সাবেক মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জালাল উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, একাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলম, ছাত্র-যুবক সমন্বয়কারি মো: রিয়াজ আহমেদসহ অন্যান্য স্বেচ্ছাসেবিরা এ সময় উপস্থিত ছিলেন।


রিয়াজ আহমেদ জানান-ছাত্র-যুবকদের নিয়ে পরামর্শের একপর্যায়ে মূলত: বন্যার্তদের জন্য সাহায্যের কথা চিন্তা করি। পরে স্থানীয়দের কাছ থেকে যার যার সাধ্যমতো ২০ হাজার টাকা সংগ্রহ করি। সেটা ইউএনও’র মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে প্রদান করেছি। 

আমাদের টিমের সাথে ছিলেন-মনির, মোশারফ, আরিফ, তয়ছন, মাসুদ, আশরাফুল, নাইম, রাজু, কামরুল, সুজন, মতিউর, বারেক, নিশাত, মাহবুব, শাহ্জাহান, আমজাদ, আল আমিন, খোকন, নোহাসসহ আরো অনেকেই। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান