বকশীগঞ্জ পৌর সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Seba Hot News : সেবা হট নিউজ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে আত্মসাতের অভিযোগে পৌর সচিব মো. নুরুল আমিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবদুর রাজ্জাক। 

বকশীগঞ্জ পৌর সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন



রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবে অর্থ আত্মসাতের অভিযোগ এনে পৌর সচিবের শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের ইদ্রিস আলীর ছেলে আবদুর রাজ্জাক। 

সংবাদ সম্মেলনে আবদুর রাজ্জাক বলেন, আমি বকশীগঞ্জ পৌরসভায় মাস্টার রোলে কর্মরত থাকা অবস্থায় বকশীগঞ্জ পৌর সচিব মো. নুরুল আমিন আমাকে পৌরসভায় স্যানিটারী ইন্সপেক্টর পদে চাকুরি দেওয়ার আশ^াস দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা নেন।


পরে চাকুরি না হলে আমি সেই টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাত দিয়ে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে পৌর সচিব মিথ্যা তথ্য দিয়ে উল্টো আমার বিরুদ্ধে থানায় জিডি করেন। আমি অর্থ আত্মসাতের ঘটনায় ১১ সেপ্টেম্বর বকশীগঞ্জ ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। 

তাই অর্থ আত্মসাতের ঘটনায় পৌর সচিবের শাস্তির দাবি জানান ভুক্তভোগী আবদুর রাজ্জাক। সংবাদ সম্মেলনে স্থানীয় সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

বকশীগঞ্জ পৌর সচিব মো. নুরুল আমিন তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন। 
এব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান