বকশীগঞ্জে শহীদ রিপনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Seba Hot News : সেবা হট নিউজ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত রিপন মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 

বকশীগঞ্জে শহীদ রিপনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান



মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহীদ রিপনের বকশীগঞ্জ পৌর শহরের সীমার পাড় এলাকার নিজ বাড়িতে তার পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহŸায়ক ও সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জল।

আর্থিক সহায়তা প্রদানকালে উপজেলা বিএনপির যুগ্ন আহŸায়ক নুরুল ইসলাম বাদশা, সাবেক সহসভাপতি রাকিবুল হাসান বাবুল, সাবেক শ্রমিক দল নেতা ময়নাল হোসেন, পৌর বিএনপির যুগ্ন আহŸায়ক মো. শহিদুল্লাহ, যুগ্ন আহŸায়ক বেলাল হোসেন সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট ঢাকার উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত হন বকশীগঞ্জ সীমারপাড় এলাকার সাংবাদিক সরকার রেজাউল করিমের ছেলে রিপন মিয়া। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান