ইসলামপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Seba Hot News : সেবা হট নিউজ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার  উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ইসলামপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



শোভাযাত্রাটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে থানা মোড় বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী মহিলা দলের জামালপুর জেলা সহ -সভাপতি নাহিদা আক্তার খানম সুলেখার সভাপতিত্বে এতে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, সাবেক সিনিয়র সহ সভাপতি এ কে এম শহিদুর রহমান, শাহিনুজ্জামান, পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী, জেলা মহিলা দলের সহ-সভাপতি মাহমুদা নবাব প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার আহবান জানান।

উল্লেখ্য যে,নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৭৮ সালের  তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান