বকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ সহ আটক-১

Seba Hot News : সেবা হট নিউজ

হারুন উর রশিদ: জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ২৪ বোতল ভারতীয় মদ সহ মোশারফ হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) এর সদসরা।

বকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ সহ আটক-১



মঙ্গলবার (৮ অক্টোবর) ভোর ৫ টায় বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের রামরামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রামরামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবি-২ এর সদস্যরা। 

অভিযানকালে ২৪ বোতল মদ সহ রামরামপুর গ্রামের মান্দু শেখের ছেলে মোশারফ হোসেন (২৪) কে আটক করা হয়।

অপরদিকে সোমবার রাতে পৃথক অভিযানে ইসলামপুর এলাকা থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ শফিকুল ইসলাম শিপন (৩৬) নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। 

জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) এর ওসি মো. সোহেল রানা জানান, আটককৃতদের মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে জামালপুর কোর্টে প্রেরন করা হয়েছে। 

তিনি আরও জানান, ডিবি-২ এর মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান