২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Seba Hot News : সেবা হট নিউজ

মাসুদুর রহমান: জামালপুরে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


শনিবার (২৬ অক্টোবর)  বিকাল ৫ টায় জামালপুর সদর থানার সকাল বাজার শেখ রিপন আবাসিক হোটেলে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নান্দিনা নয়াপাড়া এলাকার মো: আব্দুল মান্নানের ছেলে মো: সাদ হোসাইন কনক (১৯) ও নান্দিনা বালিয়াপাড়া নুরুল ইসলাম বাবুর ছেলে জাকির হোসাইন (২১)।    

এ বিষয়ে ওসি (ডিবি) সাকিব আহমেদ জানান, জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল  ৫ টায়  শেখ রিপন আবাসিক হোটেলের ১০২ নাম্বার রুমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে সেখানে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার  কথা স্বীকার করে।  সহযোগী মাদক ব্যবসায়ী আটকসহ মামলা দায়ের  প্রক্রিয়াধীন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান