বকশীগঞ্জে কৃষক দলের আহবায়ক কমিটি গঠন

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ৫১ সদস্য বিশিষ্ট নিলক্ষিয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

বকশীগঞ্জে কৃষক দলের আহবায়ক কমিটি গঠন


এ উপলক্ষে শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে নিলক্ষিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে চৌরাস্তা মোড় এলাকায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মজিদ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল আমিন আকন্দ।

এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উবাইদুল হক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম রবিন, বগারচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফ উদ্দিন শরীফ, সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।

আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, নতুন নেতৃত্ব তৈরি করা, ত্যাগী নেতাদের মূল্যায়ণ করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

পরে আবদুল মালেককে আহবায়ক, সাজু মিয়াকে সিনিয়র যুগ্ন আহবায়ক ও আবুল কাশেমকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট নিলক্ষিয়া ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান