বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Seba Hot News : সেবা হট নিউজ

সেবা ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর ঘোষণা করেছেন।

বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী



বৈঠকের পর শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, মালয়েশিয়ার শ্রমবাজারে প্রথম পর্যায়ে ১৮ হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়া হবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, "ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি তার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং মালয়েশিয়া সর্বাত্মক সহযোগী থাকবে।"

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, "মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। আমরা রাজনৈতিক, মানবিক এবং বাণিজ্যিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। বিশেষভাবে, জনশক্তি রফতানি নিয়েও কথা বলেছি।"

বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ৫৮ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান