রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত-২১

Seba Hot News : সেবা হট নিউজ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী পুরুষসহ কমপক্ষে ২১জন আহত হয়েছে।

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত-২১


স্বজনরা তাদেরকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরের দিকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী গ্রামে।

আহতদের পরিবার ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবু সাঈদ ও হোসেন আলীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন শনিবার এলাকার মাতাব্বরদের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমি মিমাংসার লক্ষে সীমানা মাপযোগ করতে গিয়ে হোসেন আলীর সাথে সাইজউদ্দিনের কথাকাটাটির এক পর্যায়ে রক্ষক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। 

ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয পক্ষের নারী-পুরুষসহ ২১ জন আহত হন। আহতরা হলেন, হোসেন আলী, হাসেম আলী, রাসেল মিয়া, জাইদুল ইসলাম, ময়জান, সুন্দরী, হালিমা, আনোয়ারা, জবেদা, আছমা। অপর পক্ষের আবু সাঈদ, সাইজ উদ্দিন, শাহালম, শিরিনা, রহিজ আলী, শাজাহান আল, চায়না আক্তার, আছিয়া বেগম, নুরনাহর, কদবানু ও রিদয় হোসেন। আহতদের মধ্যে গুরুত্বর আহত উভয় পক্ষের ১০ জনকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল হেলাল মাহমুদ বলেন, এ ঘটনায় কোন পক্ষেই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান