কুড়িগ্রামে পিকাপ ভ্যানে ১ মণ ৩০ কেজি গাঁজাসহ আটক ৬

Seba Hot News : সেবা হট নিউজ

জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রম প্রতিনিধি: কুড়িগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পিকাপ ভ্যানে ১ মণ ৩০ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে  কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

কুড়িগ্রামে পিকাপ ভ্যানে ১ মণ ৩০ কেজি গাঁজাসহ আটক ৬


সোমবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে কুড়িগ্রামের ধরলা ব্রিজ এলাকা থেকে ২টি বড় পিকাপে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ  ৬টি মোবাইল ফোন জব্দ করেন সংস্থাটি।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিওিতে অভিযান চালিয়ে ধরলা ব্রিজ পশ্চিম পাড়ে টোল প্লাজার সামনে ২টি বড় পিকআপে ৬ জন ব্যক্তিসহ ৭০ কেজি গাঁজা উদ্ধার করেন তারা। এসময় কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক তরুণ কুমার রায়ের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযানটি জনসম্মুখে চালিয়ে ৬ জন ব্যক্তি ও ৬ টি মোবাইল ফোন ও ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়।

এই গাঁজা পলিথিনের বস্তায় পেঁচিয়ে এর ভিতরে পাঁটের বস্তা মোড়কে ফুলবাড়ি উপজেলার কাশিপুর কলেজ মোড়ে  পিকআপে লোড দিয়ে  টাঙ্গাইলের উদ্দেশ্য রওনা দেন কারবারিরা।

আটককৃতরা কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের আব্দুস সাওারের পুত্র ইব্রাহীম খলিল (৪০), নাটোর জেলার কাঁজু ( ৪৫), মেহেদী হাসান ( ২০), জয় (২০), আলাউদ্দিন শিকদার (২০) ও হামিদুল শিকদার (২০)।

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক তরুণ কুমার রায় বলেন, জনসম্মুখে অভিযানটি চালিয়ে মাদকদ্রব্য ও কারবারিদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান