সাংবাদিক শুভ্র মেহেদীকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা

Seba Hot News : সেবা হট নিউজ

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের জামালপুর জেলা প্রতিনিধি শুভ্র মেহেদীর তৈরি করা জামাই মেলা বিষয়ক একটি প্রতিবেদন এক সপ্তাহে ৩৭ লাখেরও বেশি দর্শকের কাছে পৌঁছানোর মাইলফলক অর্জন করেছে। এ অসাধারণ সাফল্যের জন্য জামালপুর জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভ্র মেহেদীকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।

সাংবাদিক শুভ্র মেহেদীকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা


সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, বাংলাদেশ বেতার ও এস এ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকাম, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, এনটিভির আসমাউল আসিফ, দৈনিক বাংলার খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, এবং ঢাকা পোস্টের মুত্তাসিম বিল্লাহসহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিকরা।

এসময় শুভ্র মেহেদী বলেন, জামাই মেলার ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশব্যাপী তুলে ধরার সুযোগ পেয়ে আমি গর্বিত। দর্শকদের এই সাড়া আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে।

প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, শুভ্র মেহেদীর এ অর্জন জামালপুরের সাংবাদিকতার গৌরব বৃদ্ধি করেছে। তার প্রতি আমাদের ভালোবাসা ও শুভেচ্ছা রইলো।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান